Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Sunday, March 29, 2026

স্থানীয় সরকার নির্বাচন: যে ৫ দাবি জানাল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন: যে ৫ দাবি জানাল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে ৫ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে ৫ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ছবি ভিডিও থেকে নেয়া
স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে ৫ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ছবি ভিডিও থেকে নেয়া

নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ সময় দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এখনো স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। এর ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিএনপি নিজেদের দলীয় লোক সেখানে বসিয়ে বিতর্কের জন্ম দিচ্ছে।
 
নির্বাচনকে সামনে রেখে ৫টি দাবি জানান আখতার হোসেন।

১. আগামী ৬ মাসের মধ্যে সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। 
২. প্রশাসক হিসেবে দলীয় কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। 
৩. যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাদেরকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না, নীতিমালা করতে হবে। 
৪. মার্কা ছাড়া নিজস্ব প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে‌। 
৫. সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
 
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হচ্ছে, এটা তাদেরকেই ক্ষমতায় বসানোর একটা নীল নকশা। আমরা দাবি জানাচ্ছি যাতে যে ব্যক্তি প্রশাসক হিসেবে আছেন তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। 
পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সিটি নির্বাচনকে সামনে রেখে পাঁচটি সিটিতে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ছবি ভিডিও থেকে নেয়া
সিটি নির্বাচনকে সামনে রেখে পাঁচটি সিটিতে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ছবি ভিডিও থেকে নেয়া

নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) লড়বেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
 
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে লড়বেন সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। আর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী। 
 
এদিকে নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে।