Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts

Saturday, December 27, 2025

আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

 

দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা
দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারাছবি: প্রথম আলো

আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা।

এর আগে  শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার বাদ জুমা তাঁরা শাহবাগে অবস্থান নেন। সারা রাত তাঁরা শাহবাগে অবস্থান করেন।

আরও পড়ুন

ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তাঁরা আবার শাহবাগে অবস্থান করবেন।

আরও পড়ুন

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি।

ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সেরেছেন তারেক রহমান

ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সেরেছেন তারেক রহমান

 

ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারতে আজ শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তারেক রহমান
ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারতে আজ শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তারেক রহমানছবি : তানভীর আহাম্মেদ

১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ফেরার দুদিন বাদে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর নেতা–কর্মী পরিবেষ্টিত হয়ে আগারগাঁওয়ে যান তিনি। সেখানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কাজ সারেন।

কড়া নিরাপত্তার মধ্যে সকালে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তবে গত দুই দিনের মতো আজ লাল–সবুজ রঙে সাজানো বাসে যাননি তিনি। সাদা রঙের একটি গাড়িতে (এসইউভি) চড়ে যান তিনি, গাড়িটি ছিল ফুল দিয়ে সাজানো।

আরও পড়ুন

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করবেন, তা আগেই জানিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল।

আজ বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। ওই ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি–সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে।

ওই কক্ষে গিয়ে ছবি তোলা, দশ আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ভোটার হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির  ছবি, আইরিশ ও আঙুলের ছাপ নেওয়া হয়। এগুলো ইসির ডেটাবেজে আপলোড করা হয়। ডেটা সেন্টারে থাকা ভোটারদের তথ্যের সঙ্গে ক্রসম্যাচ করা হয়। এরপর একটি নম্বর জেনারেট হয়। এটা সফটওয়্যারে করা হয়।

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমান
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমান
ছবি: দীপু মালাকার

তারেক রহমানের প্রক্রিয়াটি শেষ হতে কত সময় লাগতে পারে—সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভবপর নয়। এটা ৫ ঘণ্টা, ৭ ঘণ্টা, ১০ ঘণ্টা, কারও কারও ক্ষেত্রে আরো বেশি লাগে, আবার কারও কারও ক্ষেত্রে একটু কম লাগে।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যেকোনো সময় ভোটার হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

আরও পড়ুন

এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এর পরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি।

গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পথে এগোচ্ছে। ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

তারেক রহমান আগামী নির্বাচনে পৈতৃক এলাকা বগুড়ার সদর (বগুড়া–৬) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর পক্ষে স্থানীয় নেতারা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


Thursday, July 10, 2025

My New Trading Ai Bot By Aryan Khan

My New Trading Ai Bot By Aryan Khan

 

                     

© 2025 Aryan Khan – All Rights Reserved.

Original Creator: Aryan Khan
Official Website: https://www.elitenewsbd.com

This video was originally published on this website. Any re-upload, reproduction, or distribution of this video on TikTok, Facebook, YouTube, or any other platform without permission is strictly prohibited.

If this content appears elsewhere without authorization, please report it.

Copyright Owner Contact:
copyright@elitenewsbd.com

Thursday, May 15, 2025

My Best Trick For Trading Thumbnail

My Best Trick For Trading Thumbnail

  

    

© 2025 Aryan Khan – All Rights Reserved.

Original Creator: Aryan Khan
Official Website: https://www.elitenewsbd.com

This video was originally published on this website. Any re-upload, reproduction, or distribution of this video on TikTok, Facebook, YouTube, or any other platform without permission is strictly prohibited.

If this content appears elsewhere without authorization, please report it.

Copyright Owner Contact:
copyright@elitenewsbd.com

Friday, June 17, 2022

Sunday, March 15, 2020

Friday, February 11, 2005

Saturday, January 29, 2005