Showing posts with label মতামত. Show all posts
Showing posts with label মতামত. Show all posts

Sunday, March 29, 2026

মাসুদসহ সহযোগীদের বিচারের মাধ্যমে শ্রমবাজার মুক্ত করার দাবি

মাসুদসহ সহযোগীদের বিচারের মাধ্যমে শ্রমবাজার মুক্ত করার দাবি

 

মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিনসহ তার সহযোগীদের বিচার করে শ্রমবাজার মুক্ত করার দাবিতে করেছে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্ট।

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়।

 
এ সময় অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিনসহ এক-এগারোর অন্যতম কুশীলব। তার নেতৃত্বই শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার-হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বশান্ত হয়েছে অসখ্য যুবক ও তাদের পরিবার।
 
 
বায়রার সাবেক যুগ্ম মাহসচিব এম এ সালাম বলেন, সিন্ডিকেটে মূল হোতা লে. জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে সহযোগী নিজাম হাজারী, বেনজীর আহমেদ, লোটাস কামাল, স্বপনসহ রাঘববোয়ালরা। দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা।

জীবনযাপন, মতামত, বিনোদন, শিক্ষা, বাংলাদেশ, বিজ্ঞান ও প্রযুক্তি

জীবনযাপন, মতামত, বিনোদন, শিক্ষা, বাংলাদেশ, বিজ্ঞান ও প্রযুক্তি

 

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ‎ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবসর)।
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবসর)।

নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

 
এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
 
গত ২৫ মার্চ রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করে ডিবি পুলিশ। পরে জুলাই আন্দোলনের ঘটনায় মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড দেন।
 
 
অন্যদিকে গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

 

এবার রাজধানীর পল্টন থানার প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি
সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

 
এর আগে, সকালে আদালতে তুলে রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।
 
 
গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।
 
মাসুদ উদ্দিন চৌধুরীকে বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে

 

কক্সবাজারের জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশ ওরফে ‘কাকা তারেকের’ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, কক্সবাজার

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এই রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেন বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।


তিনি জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে নিহতের বান্ধবী নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।

নিহত খোরশেদ আলম শহরে পূর্ব পাহাড়তলী ইউসূলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক।

প্রধান অভিযুক্ত মোহাম্মদুল হক প্রকাশ কাকা তারেক কক্সবাজারের রামু উপজেলার খোন্দকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে।