Sunday, March 29, 2026

রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি সরবরাহেও কমছে না ভেগান্তি

রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি সরবরাহেও কমছে না ভেগান্তি

 

রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রোববার সকালে শহরের সবকটি পাম্প থেকে একযোগে জ্বালানি তেল সরবরাহ করতে দেখা গেছে।

তেলের জন্য দীর্ঘ লাইন। ছবি: সময় সংবাদ
তেলের জন্য দীর্ঘ লাইন। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, রাঙ্গামাটি

২ মিনিটে পড়ুন

প্রতিটি পাম্পে গাড়ি ও মানুষের দীর্ঘ সারি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল টিমও কাজ করছে।


প্রশাসনের নতুন নিয়মেও জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকার পর তেল না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। 


চালক নাহিদ বলেন, ‘সকাল ৭ টা থেকে লাইনে থেকেও ডিজেল পাচ্ছি না। দিনের অর্ধেক সময় তো এখানেই কেটে গেল, গাড়ি চালাব কখন? প্রয়োজন মতো তেল না দিয়ে খেলা খুশি মতো তেল দিচ্ছে। আমরা কি অপরাধ করলাম?’


বোট চালক শহিদ বলেন, ‘আমার বোটের জন্য তেল নিতে আসছি। শুনেছিলাম নতুন নিয়মে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত পাবলিককে জ্বালানি দেয়া হবে, কিন্তু এসে দেখছি প্রশাসনের গাড়িতেও তেল দেয়া হচ্ছে। তাদের তো তেল দেয়ার কথা ২ টা থেকে। তাহলে এই নিয়ম করে কী লাভ হলো।’ 

আরও পড়ুন: অকটেন পেতে এক কিলোমিটার মোটর সাইকেলের লাইন

কৃষক সঞ্জয় চাকমা বলেন, ‘আমি বন্দুকভাঙ্গা থেকে তেল নিতে আসছি, জমিতে সেচ দিতে হবে। পানির অভাবে ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সবেমাত্র ধানের থোড় আসতে শুরু করেছে, পানি দিতে না পারলেতো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ডিজেল তো পাচ্ছি না।’ 


তবে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, ‘এই প্রথম রাঙ্গামাটির সব পাম্প থেকে একযোগে নিয়ম মাফিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তি কমবে। বিশৃঙ্খলা এড়াতে পাম্পে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা আছে। সকালে সব কয়টি পাম্প ঘুরে দেখেছি সুশৃঙ্খলভাবে তেল সরবরাহ করা হচ্ছে। কেউ যাতে জ্বালানি তেল মজুত করতে না পারে, সে জন্য আমাদের একাধিক মোবাইল টিম মাঠে কাজ করছে।’


রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিরার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণপরিবহন ও সাধারণ মানুষ, এবং বেলা ২ টা থেকে ৩টা পর্যন্ত সরকারি গাড়ি ডিজেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে শনি সোম ও বুধবার একই নিয়মে অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে পারবে। গতকাল বিকেলে এ নতুন নিয়ম চালু করে জেলা প্রশাসন।

বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

 

‎ ‎রংপুরের গংগাচড়ায় বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাড়িতে মজুত করা পেট্রোল। ছবি: সময় সংবাদ
বাড়িতে মজুত করা পেট্রোল। ছবি: সময় সংবাদ

রংপুর ব্যুরো

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার। এর আগে শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রোল মজুত করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন। পরে সংকটকে কাজে লাগিয়ে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন তিনি।


গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুত করা জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: রংপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, একাত্মতা ঘোষণা পাম্প মালিক সমিতির


‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


এদিকে, শনিবারও রংপুরের পাম্পগুলোতে তেল সংকট দেখা গেছে। প্রতিটি তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, গাড়ির লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক গ্রাহক তেল না পেয়ে ঘুরে গেছেন। তেলের সংকট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তারা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।

কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি

কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি

 

সংকটের মধ্যে কুড়িগ্রাম জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এক জরুরি ঘোষণায় জানানো হয়, অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তেলের জন্য পাম্পে মোটসাইকেল চালকদের ভিড়। ছবি: সময় সংবাদ
তেলের জন্য পাম্পে মোটসাইকেল চালকদের ভিড়। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, কুড়িগ্রাম

১ মিনিটে পড়ুন

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলারকে প্রতিদিন তেল বিতরণ শুরুর আগে মজুদের তথ্য প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বোতল, ড্রাম বা কনটেইনারে করে কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বা সংগ্রহ করা যাবে না।


তবে শুধুমাত্র সরকারি বা বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কাগজের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। এছাড়া মোটরসাইকেলসহ সব যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহের সময় বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তা প্রদর্শন করতে হবে।

মোটরসাইকেলের জন্য নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না।

আরও পড়ুন: গোয়ালঘরে ড্রাম ভরা পেট্রোল, জরিমানা

জেলা প্রশাসন আরও জানায়, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হবে।

জনদুর্ভোগ এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জানতে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, বিষয়টি গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা আছে। 

গোয়ালঘরে ড্রাম ভরা পেট্রোল, জরিমানা

গোয়ালঘরে ড্রাম ভরা পেট্রোল, জরিমানা

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোয়ালঘরে লুকিয়ে রাখা পেট্রোল। ছবি: সময় সংবাদ
গোয়ালঘরে লুকিয়ে রাখা পেট্রোল। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, কুড়িগ্রাম

২ মিনিটে পড়ুন

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। অভিযুক্ত ব্যবসায়ী আবু জাহান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গোপনে আবু জাহানের গোয়ালঘরে ড্রামে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন তার ছেলে এরশাদুল হক।


এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গোয়ালঘর থেকে ড্রামে সংরক্ষিত ৩০ লিটার পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।
আরও পড়ুন: তেলের সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

তবে অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, ‘মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রোল ড্রামে রাখা ছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করা আইনত দণ্ডনীয়। তাই জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রোল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

কেন্দুয়ায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

কেন্দুয়ায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

 

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দ করা পেট্রোল। ছবি: সময় সংবাদ
জব্দ করা পেট্রোল। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, নেত্রকোনা

১ মিনিটে পড়ুন

এসময় তেল মজুত করে বাড়তি দামে বিক্রির দায়ে ‘মেসার্স কৃষি সাথী’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান গণিকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  অভিযানে রামপুর বাজারে অবস্থিত ‘মেসার্স কৃষি সাথী’ নামক প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্স ছাড়াই বেশি দামে বিক্রি করে আসছিলেন। 


এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘরে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

আরও পড়ুন: নেত্রকোনায় কৃষককে লাঠির আঘাতে হত্যার অভিযোগ

এদিকে জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।


এ ব্যাপারে ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।

নেত্রকোনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ খুন

নেত্রকোনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ খুন

 

নেত্রকোনার মদনে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের লাঠির আঘাতে মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে মদন উপজেলার পদারকোনা গ্রামের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে নিহত বৃদ্ধের মরদেহ বাড়িতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে নিহত বৃদ্ধের মরদেহ বাড়িতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, নেত্রকোনা

১ মিনিটে পড়ুন

নিহত মঞ্জু মিয়া নয়াপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।


মদন থানার পরিদর্শক তদন্ত দেবাংশু দে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জু মিয়া ও প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্তু মিয়ার (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে সকালে মঞ্জু মিয়া ও শান্তু মিয়ার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় শান্তু মিয়ার লোকজনের ইটপাটকেল, লাঠিসোটা ও বৈঠার আঘাতে মঞ্জু মিয়া আহত হন।

এলাকাবাসী ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেয়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে আমার বাবার ওপর হামলা করেন। মাটিতে লুটিয়ে পড়লে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মদন থানার পরিদর্শক তদন্ত দেবাংশু দে জানান, ইটপাটকেল দিয়ে ঢিল ছুড়েছে। এ ছাড়াও লাঠি, নৌকার বৈঠা এসব নিয়ে হামলা করা হয়। এতে এক বৃদ্ধ মারা গেছেন। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় ওই পক্ষের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। 
কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক

 

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে মিরপুর শাহ আলী থানায় নেয়া হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপরই তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে শাহ আলী থানায় নিয়ে যায়।

 
 
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ঘিরে রাখে। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
 
আরএস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও, ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন আলোচিত বাইকার ও কনটেন্ট ক্রিয়েটরদের একজন।