Friday, September 1, 2023

আরও বাড়ল ডলারের দাম, রোববার থেকে কার্যকর

 

আবারও বাড়ল ডলারের দাম। রফতানি আয়ে ডলারের দাম বেড়েছে ১ টাকা। পাশাপাশি বেড়েছে প্রবাসী আয় ও আমদানি নিষ্পত্তিতে ডলারের দাম। নতুন দাম রোববার (৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

এবিবি ও বাফেদার যৌথভাবে নির্ধারিত দাম রোববার থেকে কার্যকর হবে।
এবিবি ও বাফেদার যৌথভাবে নির্ধারিত দাম রোববার থেকে কার্যকর হবে।

বাণিজ্য ডেস্ক

২ মিনিটে পড়ুন

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) সূত্রে এ তথ্য জানা যায়।

 
বাফেদা জানায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট)) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদার যৌথ সভায় ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয়ে ডলারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে রফতানি আয়ে ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা, যা এতদিন ছিল ১০৮ টাকা ৫০ পয়সা।
 
 
এ ছাড়া প্রবাসী আয় ও আমদানি নিষ্পত্তিতে ডলারের দামও বেড়েছে বলে জানিয়েছে বাফেদা। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আর আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে সর্বশেষ ৩১ জুলাই ডলারের দাম বাড়ানো হয়েছিল, যা ১ আগস্ট থেকে কার্যকর করা হয়। সে সময় রফতানি আয়ে ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া প্রবাসী আয় ও আমদানিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে যথাক্রমে ১০৯ টাকা ও ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
 
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলার সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এর পর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.