Tuesday, May 13, 2025

সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসা করে কাকে ইঙ্গিত করলেন প্রভা?

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে শোবিজের কাজে ততটা দেখা যায় না তাকে। তবে সম্প্রতি দেশের বাইরে থেকে মেকআপের ওপর একটি কোর্স করেছেন তিনি। নানা ইস্যুতে ফেসবুকে বেশ সরব থাকেন এই অভিনেত্রী।

সালমান ও নাসিরের প্রশংসায় পঞ্চমুখ প্রভা। ছবি: সংগৃহীত
সালমান ও নাসিরের প্রশংসায় পঞ্চমুখ প্রভা। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

সোমবার (৭ এপ্রিল) ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়েছেন প্রভা। সেই পোস্টে ঝড় বয়ে গেছে মিডিয়া পাড়ায়। কারণ তার লেখার মধ্যে একটি টুইস্ট রেখেছেন।


সেই স্ট্যাটাসে ক্রিকেটার নাসির হোসেন ও অভিনেতা সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে প্রশংসা করলেন প্রভা। এই অভিনেত্রী মনে করেন, জীবনসঙ্গী হিসেবে সালমান ও নাসির তাদের স্ত্রীকে বেশ সম্মান করেন।
 

প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

এরপর তিনি লেখেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি সেটা উল্লেখ করেননি এই অভিনেত্রী। এক্ষেত্রে ভক্তরা সংগীতশিল্পী শেখ সাদীকে অনুমান করছেন।
 

কারণ সম্প্রতি পরীমণির সঙ্গে তার গৃহকর্মীকে জড়িয়ে ঘটনায় নায়িকার পাশেই দাঁড়াতে দেখা গেছে শেখ সাদীকে। পরীমণি ইস্যুতে দীর্ঘ পোস্ট দিতে দেখা গেছে সাদীকে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.