Tuesday, May 13, 2025

ভারত-পাকিস্তান উত্তেজনা, আবেগঘন হয়ে দেশ ছাড়লেন অনুপম খের

 

ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এখনও নাজুক। ঘোষণা এসেছে যুদ্ধবিরতির। তুবও যেন পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের শোবিজ অঙ্গনই উত্তপ্ত হয়েছিল। এরই মধ্যে দেশ ছেড়েছেন বলিউড অভিনেতা অনুপম খের।

প্রায় ৯ মিনিটের ভিডিও শেয়ার করেছেন অনুপম খের। ছবি: সংগৃহীত
প্রায় ৯ মিনিটের ভিডিও শেয়ার করেছেন অনুপম খের। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

২ মিনিটে পড়ুন

দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা দিয়েছেন অনুপম। আবেগঘন সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


অনুপম লিখেছেন, “দেশই একমাত্র মানসিক শক্তি জোগাতে পারে। এই যেমন, আমার মন খারাপ লাগছিল, তাই ভাবলাম, আপনাদের সঙ্গে দুটো মনের কথা বলি। ভাবিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের মনে হলে পুরো ভিডিওটি দেখতে পারেন।”

প্রায় ৯ মিনিটের ভিডিও শেয়ার করেছেন অনুপম খের। বলেছেন, “যখনই মন খারাপ লাগে তখনই আমি ভাবি কোথা থেকে শুরু করেছিলাম আর এখন আমি কোথায়। এতে আমি শক্তি পাই। আমি অনুভব করতে পারি, আমার দেশের থেকে মাত্র ৮ বছরের ছোট আমি। ভারতের জন্ম ১৯৪৭ সালের ১৫ আগস্ট, আমার ১৯৫৫ সালের ৭ মার্চ। আমরা যেন ভাইবোনের মতো।”
 

নিজের অভিনয় জীবনের কথা তুলে এনে তিনি দেশের কথা শুরু করেন। তার দাবি, ‘ত্রিবর্ণরঞ্জিত পতাকা’, ‘ভারতমাতার জয়’ ইত্যাদি শব্দ বন্ধ তাকে আবেগপ্রবণ করে।

শুধু তিনি নন, সমস্ত ভারতবাসী এই সব শব্দবন্ধ উচ্চারণের পর আবেগী হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা আমাদের বেশ কিছু বীর সেনাকে হারিয়েছি সম্প্রতি। তাদের পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের যন্ত্রণার কথা ভাবলে নিজের কষ্ট অনেক ছোট বলে মনে হবে।”

অনুপম দাবি করেন, হয়তো বয়সের কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তবে তিনি অন্তরে একজন নির্ভীক মানুষ। অভিনেতার ভিডিও দেখে তার অনুরাগীরাও আপ্লুত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন।
 

অনেকে প্রশ্ন করেছেন দেশ ছেড়ে কোথায় যাচ্ছেন অনুপম। তিনি গিয়েছেন কান চলচ্চিত্রোৎসবে তার ছবি ‘তণ্বী দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শন অনুষ্ঠানে। সেখানেই অংশ নিতে ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতেই দেশ ছাড়লেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.